১৭/০২/২০২৬, ২১:৫৬ অপরাহ্ণ
24 C
Dhaka
১৭/০২/২০২৬, ২১:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আনুপাতিক হারে নির্বাচন চায় জামায়াত: গোলাম পরওয়ার

জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সিইসিসহ নির্বাচন কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সংক্ষপ্তি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নির্বাচন

গোলাম পরওয়ার বলেন, নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে ইসির সাথে আলাপ আলোচনা হয়েছে। খুবই আন্তরিকতা ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।

এই প্রক্রিয়ার সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোর সংস্কার ছাড়া এই সম্ভব নয়-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, সংস্কার ছাড়া সুষ্ঠু সম্ভব নয়; সেজন্য যতটুকু সময় প্রয়োজন সেই সময় দিতে জামায়াত প্রস্তুত। কমিশনকে আনুপাতিক হারেে ব্যবস্থা করার কথাও বলা হয়েছে। এছাড়াও আমরা ২৩টি লিখিত দাবি পেশ করেছি। তারমধ্যে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো এই প্রক্রিয়ার সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোর সংস্কার করা।  

জামায়াত সংখ্যানুপাতিক পক্ষে আছে জানিয়ে এই নেতা বলেন, বাংলাদেশের জন্য এটি প্রয়োজন। সংসদ কার্যকরের জন্য প্রয়োজন। পাশাপাশি প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে বলেছি। এছাড়া রাজনৈতিক দলের নিবন্ধন আইনবিধি কঠোর। তা বাতিল করা উচিত। সবার রাজনীতি করার অধিকার আছে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে জামায়াত সেক্রেটারি বলেন, ৩০০ আসনে প্রস্তুতি নিচ্ছে জামায়াত। প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ জামায়াতের নিবন্ধনের বিষয় আদালতে পেন্ডিং আছে। আমরা আশা করি ন্যায়বিচার পাবো এবং দাঁড়িপাল্লা প্রতীক পাবো।

জামায়াতে ইসলামী জাতিসংঘের সব ইমেইলের রেসপন্স করেছে বলেও জানান তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কে এম নূরুল হুদার কমিশন দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। তৎকালীন ইসি সচিব মো. হেলালুদ্দীন আহমদের ২০১৮ সালের ২৮ অক্টোবরে স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৮ সালের ৪ নভেম্বর দলটিকে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধন দেওয়া হয়েছিল। দলটি নিবন্ধন নম্বর পেয়েছিল ১৪। কিন্তু একটি মামলার রায়ে হাইকোর্ট ২০১৩ সালে দলটির নিবন্ধন প্রক্রিয়া অবৈধ ও বাতিল ঘোষণা করে। এ কারণে কমিশন দলটির নিবন্ধন বাতিল করে।

পড়ুন:জামায়াতের আমীরের সাথে ব্রাজিল রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দেখুন: নারায়ণগঞ্জের জনসভায় যা বললেন জামায়াতের আমীর | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন