১০/০২/২০২৬, ২:০৯ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ২:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচিত হলে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে কার্যকারী পদক্ষেপ নিবো: মাওলানা কামাল উদ্দিন

বিগত সময় যারা ক্ষমতায় ছিল,তারা জনগনের সাথে প্রতারণা করেছে নির্বাচিত হতে পারলে চরফ্যাশন ও মনপুরাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে কার্যকারী পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ভোলা- ৪ ( চরফ্যাশন ও মনপুরা) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখার প্রার্থী প্রফেসর মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন।

চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নে শনিবার ৮ নভেম্বর রাতে গণ সংযোগ শেষে জনসভায় তিনি আরও বলেন, উপজেলার অধিকার বঞ্চিত মানুষের, অধিকার রক্ষায় কাজ করবো। চরফ্যাশনের পর্যটন শিল্প,জেলে, কৃষকসহ সর্বোপরি বিভিন্ন পেশায় কর্মরত মানুষের যথাযথ মূল্যায়ন করা হবে। একই সাথে কারিগরি শিক্ষার মাধ্যমে ও যুবকদের কে কর্মসংস্থানের ব্যবস্থা করবো, বিশেষ করে নদী মাতৃক এলাকা হিসেবে জেলেদের কে সিন্ডিকেট মুক্ত মৎস্য আহরনের ব্যাবস্থা করবো এবং জেলেদের মানউন্নয়নে তাদেরকে ভাতার ব্যাবস্থা করবো, বাজারগুলোকে ইজারা মুক্ত করবো।

গণসংযোগ ও জনসভায় এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ফায়সাল আহমদ ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম দক্ষিণ আইচা থানা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা মুহাম্মাদ আবু রায়হান ইসলামী যুব আন্দোলন ভোলা দক্ষিণ এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস হাসান প্রচার সম্পাদক মুহাম্মাদ মনিরুল ইসলাম মুহিন জাহানপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি হাফেজ মাওঃ মুহাম্মদ মুস্তাফিজুর রহমানসহ নেতৃবৃন্দ।

গণসংযোগ ও জনসভায় বিভিন্ন পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ভোলা-৪ আসনে মনোনয়ন পেলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন