১১/০২/২০২৬, ৫:২৪ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৫:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচিত হলে শিক্ষকদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংসদে কথা বলবে : আমজাদ হোসেন

মেহেরপুর ২ গাংনী আসনের বিএনপি মনোনীত সদস্য সদস্য প্রার্থী মো: আমজাদ হোসেন বলেছেন,ভারত থেকে বই পুস্তক আর কখনই ছাপিয়ে আনা যাবেনা আমেরিকা সহ উন্নত দেশ থেকে ছাপিয়ে আনতে হবে। সেখানে কি ধরনের শিক্ষা ব্যবস্থা দেয়া হয়েছে সেগুলোকে আমলে নিতে হবে। উন্নত দেশের জীবন ব্যবস্থার সাথে বাংলাদেশের জীবন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এটা গড়ে তুলতে কিছুটা সময় লাগলেও সেটা আমাদের জন্য ভালো হবে।

শনিবার দুপুরে গাংনী মহিলা ডিগ্রী কলেজের হলরুমে উপজেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যান সমিতির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা ও বিএনপি চেয়ারপর্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন,বিশ্বের বিভিন্ন দেশে বিচার বিভাগের মত শিক্ষা ব্যবস্থা আলাদা রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশে কেন হতে পারবেনা বলে প্রশ্ন তুলে তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে শিক্ষকদের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংসদে কথা বলবো যাতে শিক্ষকরা মর্যাদা নিয়ে শিক্ষা দিতে পারে। এসময় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্নাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন ও সকল শ্রেনী পেশার মানুষের কাছে তার সুস্থার জন্য দোয়া কামনা করেন।

গাংনী উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক বেদারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথীর বক্তব্য রাখেন,গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো: আসাদুজ্জামান বাবলু,সাবেক উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী।

এসময় বিএনপি নেতা সাজেদুর রহমান বুলবুল,উপধ্যক্ষ নাসির উদ্দীন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম,শিক্ষক নেতা মুস্তাফিজুর রহমান,প্রধান শিক্ষক আল হেলাল সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থাতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান সঞ্চালণা করেন প্রভাষক আবু সায়েম পল্টু।

বিজ্ঞাপন

পড়ুন : গাংনীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন