১১/০২/২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ ধরার অপরাধে মাদারীপুরের ৭ জেলেকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ নিধনের অপরাধে ৭ অসাধু জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত জানায়, মা ও ডিমওয়ালা ইলিশ নিধন প্রতিরোধে মঙ্গলবার সকাল থেকে পদ্মা নদীর মাদারীপুরের শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। অভিযানকালে বিকেলে চরজানাজাত পয়েন্টে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলেদের ইলিশ মাছ নিধন করতে দেখা যায়। এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ার সময় রবিউল দরিয়া (২০), মোরসালিন মোল্লা (২৪), আসিফ ফকির (১৯), সাখাওয়াত মোল্লা (২০), আরিফ হাওলাদার (২৪), আলতাফ শেখ (৬০), সোহেল হাওলাদারসহ (৩২) ৭ জেলেকে আটক করে নৌ পুলিশের সদস্যরা।

পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট এইচ এম ইবনে মিজান রাত ৮ টার দিক আটককৃত জেলেদের প্রত্যেককে ১০ হাজার করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেন। আর আটককৃত জাল আগুনে পুড়িয়ে জব্দ করা হয়েছে। অভিযানকালে উপজেলা জেলা মৎস অফিসার ড. মোঃ হাদিউজ্জামান, চরজানাজাত নৌ পুলিশের ওসি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মৎস অফিসার সত্যজিৎ মজুমদার প্রমূখ উপস্থিত ছিলেন।

শিবচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান বলেন, ইলিশ মাছ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আজ অভিযানকালে ইলিশ নিধনের অপরাধে ৭ জেলেকে আটক করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ময়মনসিংহে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিকারী গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন