বিজ্ঞাপন

নিহত ১২ জনের পরিবার এক লাখ টাকা করে পাবে: রেল প্রতিমন্ত্রী

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য রেল কর্তৃপক্ষ এক লাখ টাকা করে বরাদ্দ করেছে। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের দুর্ঘটনাস্থলটি আজ রোববার দুপুর ১২টার দিকে পরিদর্শন করে এ কথা বলেন তিনি।

হাবিবুর রশিদ বলেন, যাঁরা নিহত হয়েছেন, তাঁদের পরিবারকে এক লাখ টাকা করে রেল থেকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এ ছাড়া কুমিল্লা জেলা প্রশাসন থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত ব্যক্তিদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ সরকার বহন করবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। স্বাস্থ্যমন্ত্রীকেও নির্দেশনা দেওয়া হয়েছে যে যাঁদের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া প্রয়োজন, তাঁদের যেন সহায়তা করা হয়।

যাদের গাফিলতির কারণে দুর্ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রেল প্রতিমন্ত্রী। তিনি বলেন, যে রেলগেটগুলো অরক্ষিত আছে, সরকার সেই গেটগুলোকে ওভারপাস অথবা আন্ডারপাস করে দেওয়ার কথা ভাবছে। রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে দুজনের গাফিলতি পেয়ে তাঁদের বরখাস্ত করেছে।

এর আগে বেলা ১১টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেন, ‘সম্ভবত গেটটা খোলা ছিল, যার কারণে ওই ড্রাইভার ট্রেনলাইনে উঠে গেছে। পরে এই দুর্ঘটনাটা হইছে।’ তিনি এই দুর্ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের জন্য জেলা প্রশাসন থেকে ২৫ হাজার টাকা করে তাৎক্ষণিক বরাদ্দ দেওয়া হয়েছে, যাতে করে অন্তত লাশটা নিয়ে যেতে পারেন পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

পড়ুন : কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন