১৯/০২/২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৯/০২/২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার (২৮ জুলাই) সকালে গণভবনে প্রত্যেক পরিবারকে সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ দেন তিনি। এ সময় হত্যার সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঈংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদসহ নিহত ৩৪ জনের পরিবারের গণভবনে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ সহায়তা দেন।

নিহতদের পরিবারের সদস্যদের অনেকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। আবেগাপ্লুত প্রধানমন্ত্রীও কান্নায় ভেঙে পড়েন। অশ্রুসজল চোখে নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়া চেষ্টা করেন তিনি।

সরকার প্রধান বলেন, জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

এই হত্যার সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন