২৬/০২/২০২৬, ৬:৩৪ পূর্বাহ্ণ
18.8 C
Dhaka
২৬/০২/২০২৬, ৬:৩৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নীলফামারীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

প্রথম দু’দফায় সফর বাতিল হওয়ায় হতাশায় ভোগা নীলফামারী বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীরা তারেক রহমান আসার খবরে দারুণ উৎফুল্ল হয়ে উঠেছেন।

বিজ্ঞাপন

গত ১১ই জানুয়ারি থেকে ১৪ই জানুয়ারি উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে নীলফামারী আসার কথা ছিল তারেক রহমানের। কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে তা স্থগিত করা হয়। পরে গত ৩০শে জানুয়ারি তারেক রহমান উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণায় এলেও নীলফামারী বাদ পড়ে যায়। এদিকে শনিবার(৭ই ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী আসছেন তারেক রহমান।

নীলফামারী হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। সকালে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত জনসভা শেষে তিনি নীলফামারী আসবেন বলে দলীয় সূত্রগুলো নিশ্চিত করেছে।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর চাঞ্চল্য দেখা গেছে। চারদিকে সাজসাজ রব। দলের চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের এটাই নীলফামারীতে প্রথম সফর। এর আগে ২০০৩ সালে তিনি শীতকাতর মানুষের মাঝে কম্বল বিতরণ করতে এসেছিলেন। তারেক রহমানের এ সফরকে শতভাগ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনী জনসভা সফল করতে দফায় দফায় বৈঠক বসছেন, জেলা বিএনপি’র কর্ণধাররা। গঠন করা হয়েছে বিভিন্ন উপ-কমিটি। দেশের চতুর্থ বৃহত্তম নীলফামারী হাইস্কুল মাঠে জনসভা আয়োজনের প্রস্তুতির ধুম পড়েছে। বিশাল মাঠের উত্তরপূর্ব কোণে প্রস্তুত করা হচ্ছে বিশাল প্যান্ডেল। এটি স্মরণকালের বড় জনসমাবেশ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ ও সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল।

উল্লেখ্য, নীলফামারী জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদীয় আসন নীলফামারী-২ (সদর) আসনে তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। জেলা বিএনপি’র উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এড. মিজানুর রহমান চৌধুরী শামীম বলেন, তারেক রহমানের এ সফর নীলফামারী জেলায় ধানে শীষ প্রতীকে দারুণ প্রভাব ফেলবে। অপরদিকে নীলফামারী উন্নয়ন মঞ্চের অহ্বায়ক ও নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আহসান হাবিব লেলিন বলেন, এলাকার উন্নয়নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের কোনো বিকল্প নেই।

পড়ুন- লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে, নীলফামারীতে ইসি মাছউদ

দেখুন- যমুনায় অবস্থান কর্মসূচি, সর্বশেষ যা জানা গেলো 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন