১২/০২/২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১২/০২/২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নীলফামারীতে ঘুরতে গিয়ে নিখোঁজ কুমিল্লার দুই সাংবাদিক, থানায় জিডি

নীলফামারী জেলায় ঘুরতে গিয়ে কুমিল্লার দুই সাংবাদিক নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ এক সাংবাদিকের স্ত্রী।

জিডি সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর টমছমব্রীজ এলাকার শওকত ভিলার বাসিন্দা মো. শাহজাদা এমরান ও তার সহকর্মী নগরীর কালিয়াজুড়ির বাসিন্দা তারিকুল ইসলাম তরুণ গত ২৬ জুন (বৃহস্পতিবার) বিকালে নীলফামারী ভ্রমণে যান। কিন্তু ওই রাত থেকেই তাদের সঙ্গে পরিবারের কেউ যোগাযোগ করতে পারছেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

নিখোঁজ শাহজাদা এমরানের স্ত্রী মোসাম্মৎ জাহেরা আক্তার জানান, তার স্বামী সাংবাদিকতা পেশার পাশাপাশি মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে ভ্রমণে বের হন। কিন্তু এবারের ঘটনায় তার স্বামী ও সহকর্মীর কোনো খোঁজ না পাওয়ায় তিনি আতঙ্কিত। তিনি জানান, স্বামীর ব্যবহৃত মোবাইল নম্বর (০১৭১১-৩৮৮৩০৮) ও তারিকুল ইসলামের নম্বর (০১৭১২-২০৫০৪৫) বর্তমানে বন্ধ রয়েছে।
এ ঘটনায় কুমিল্লা শনিবার (২৮জুন) কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করা হয়। জিডি নম্বর ১৯০০ তাং ২৮ জুন ২৫ইং।

তিনি বলেন, নীলফামারতে কোন এ আইনশৃঙ্খলা বাহিনী সীমান্ত এলাকায় ঘুরতে যাওয়ায় আটক করেছে শুনেছি। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন আমাদের কোন তথ্য দিতে পারছে না।
এ বিষয়ে সাংবাদিক শাহাজাদা এমরানের ছেলে আবির নিহাল জানান, শুনেছি নীলফামারীতে আমার বাবাকে আটক করেছে বিশেষ বাহিনী। তবে কে কখন কোথায় থেকে আটক করেছে কোন তথ্য পাচ্ছিনা। একবার শুনি নীলফামারীতে আছে, আবার শুনি ঢাকায় নিয়ে গেছে। এ নিয়ে আমরা দ্বিধাদন্ধে আছি।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, কোতয়ালী মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরী হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিখোঁজ সাংবাদিকদের অবস্থান শনাক্ত করতে সংশ্লিষ্ট থানা ও বিভাগকে জানানো হয়েছে।

এ বিষয়ে নীলফামারী পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান সাংবাদিকদের বলেন, সীমান্ত এলাকায় ঘুরাঘুরি করতে দেখে সন্দেহ হলে তাদের জিজ্ঞেসাবাদ করার জন্য আটক করে একটি বিশেষ বাহিনী। তাদের সম্ভবত ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে শুনেছি, এর বেশি কিছু জানতে পারিনি। এ বিষয়ে আরো খোজ নেওয়া হচ্ছে।

নিখোঁজ সাংবাদিক শাহজাদা এমরান কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক ‘আমাদের কুমিল্লা’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক এবং তারিকুল ইসলাম তরুণ দৈনিক মানবকণ্ঠ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে কুমিল্লার সাংবাদিক মহলে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত নিখোঁজ দুই সাংবাদিককে উদ্ধার এবং নিরাপদে ফিরিয়ে আনার দাবিতে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন