বিজ্ঞাপন

নীলফামারীতে জামায়াতে ইসলামী’র মুক্ত আলোচনা ও ইফতার মাহফিল

নীলফামারীতে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে মুক্ত আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী–২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, নীলফামারী–৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং নীলফামারী–৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নীলফামারী শহর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম এবং সঞ্চালনা করেন শহর সেক্রেটারি এডভোকেট আনিছুর রহমান আজাদ। এছাড়াও এসময় বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন, শহর সহ-সেক্রেটারি এডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী।

বক্তারা মাহে রমজানকে আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস হিসেবে উল্লেখ করে বলেন, এই মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত, দান-সদকা ও মানবকল্যাণমূলক কাজে অংশ নেওয়া জরুরি। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথি ও মুসল্লিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

পড়ুন- খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ

দেখুন- ৫ গোলে হেরেও মেয়েদের নিয়ে গর্বিত পিটার বাটলার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন