নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে আতিকুল ইসলাম ভোলা নামে (৫৫) এক যুবকের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার সকালে (২৫মার্চ) সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের শখেরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভোলা চড়াইখোলা ইউনিয়নের কিসামত চড়াইখোলা এলাকার আলাউদ্দিন আহমেদের ছেলে।স্থানীয়রা জানান, চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেসে কাটা পড়ে মারা যান ভোলা। সকালে বাড়ি থেকে বের হলে আর ফেরেনি। ঘটনাস্থলে ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহমুদ উন নবী জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পড়ুন- দেশে অকটেন-পেট্রোলের বর্তমান মজুত পরিস্থিতির আসল চিত্র জেনে নিন


