০২/০৩/২০২৬, ৪:৩৭ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৪:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নীলফামারীতে ধানের শীষের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের নির্বাচনী শোডাউন

প্রচার প্রচারণার শেষ দিনে মঙ্গলবার বিকেলে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের নির্বাচনী শোডাউন দিয়েছে নীলফামারী জেলা বিএনপি। ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নেতৃত্বে এই মিছিলটি বের হয়।

বিজ্ঞাপন

জেলা শহরের ডিসি মোড় থেকে শুরু হওয়া নির্বাচনী মিছিলটি শেষ হয় ডোমার সড়কের রুবেল চত্বরে গিয়ে। এরআগে ডিসি চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নীলফামারী-২ (সদর)আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।


জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল। প্রার্থী তুহিনের পিতা ও প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামসহ আরো অনেকে বক্তব্য দেন এতে।
প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ১২ ফেব্রুয়ারী জনগনের ক্ষমতায়নের দিন। বদলে দেয়ার দিন। নীলফামারীকে বদলে দিতে চাই। এজন্য আপনাদের সমর্থন প্রয়োজন। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে কাজ করার সুযোগ দেবেন। বিএনপি ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকরা অংশ নেন।

পড়ুন- ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন