০২/০৩/২০২৬, ৪:৩৬ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৪:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নীলফামারীতে সাবেক ও বর্তমান ৪ ইউপি চেয়ারম্যানের বিএনপিতে যােগদান

নীলফামারী জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি ও নীলফামারী সদরের ইটাখােলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়ত আলী শাহ ফকির বিএনপিতে যােগদান করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০জানুয়ারী) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের উপস্থিতে তিনি ও তার পরিষদের ৯ সদস্য একযােগে বিএনপিতে যােগদান করেন।

এসময় জেলা বিএনপির আহব্বায়ক মীর সেলীম ফারুক, সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহব্বায়ক সােহেল পারভেজ, মােস্তফা প্রধান বাচ্চু সহ স্থানীয় বিএনপির সিনিয়র নেতাকর্মীরা উপস্তি ছিলেন।

ওদিকে গত ১২ই জানুয়ারি জেলা জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুদুপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী, চড়াইখােলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মােশাররফ হােসেন বসুনিয়া মানিক ও খােকশাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও এনসিপি নেতা আসাফুদদৌলা খােকন বিএনপিতে যােগদান করেন। আরাে বেশ কয়েকজন বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান ছাড়াও নীলফামারী জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও সহযােগি সংগঠনের বেশ কয়েকজন প্রভাবশালী নতাকর্মীরা বিএনপিতে যােগদান করবেন বলে গােটা নীলফামারীতে চাউর হয় উঠেছে। এর মধ্যে জেলা আওয়ামী লীগ সুবিধাবাদী ও ডিগবাজ বলে পরিচিত এক প্রভাবশালী নেতাও রয়েছন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

পড়ুন- গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় গরু বোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ী নিহত

দেখুন- বিক্ষোভে উত্তাল মিনেসোটা: পেন্টাগনের সেনা প্রস্তুতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন