নীলফামারী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের সামনে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
নীলফামারী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের পার্টটাইম শিক্ষক হাসান মাহমুদকে শহরের উকিলের মোড়ে ভুয়া ও মিথ্যা অপবাদ দিয়ে জ্যোতি টেইলার্সের মালিক আবু সাঈদ ও তার ভাড়া করা সন্ত্রাসী বাহিনী কর্তৃক দেশীয় অস্ত্র, লাঠি-সোঠা, লোহার পাইপ ও রড দিয়ে শারীরিক নির্যাতন করে গুরুত্বর জখম করা হয়। তারই প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সিদ্দিক সফিকুল ইসলাম, ইন্সট্রাক্টর আরিফ বিল্লাহ, মাহমুদুল হাসান ও সামছুস জ্জামান মহসিনসহ আরো অনেকে।
বক্তারা বলেন, শিক্ষক জাতি গঠনের কারিগর। উক্ত শিক্ষকের দোষ ত্রুটি থাকলে প্রতিষ্ঠান প্রধানকে অবগত করা উচিত ছিল। তা না করে, তারা ভুয়া ও মিথ্যা অপবাদ দিয়ে পথ রোধ করে পার্টটাইম শিক্ষক হাসান মাহমুদকে শারীরিক নির্যাতন করা তাদের ঠিক হয়নি।
পড়ুন:বিয়ের পর বড় ঘোষণা দিলেন রাশমিকা-বিজয়
দেখুন:ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাশেদ খান |
ইমি/


