বিজ্ঞাপন

নুরসহ নেতাকর্মী‌দের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়া মহাসড়কে বিক্ষোভ

রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলটির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমা‌বেশ হয়েছে।

আজ শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দি‌কে সংগঠন‌টির কুষ্টিয়া জেলা শাখার নেতাকর্মীরা শহরের থানা মোড় থেকে মিছিলটি নি‌য়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহরের মজমপুরে এলাকায় কু‌ষ্টিয়া-ঈশ্বর‌দী মহাসড়‌কে অবস্থান নেই। সেখা‌নে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এসময় সড়কের দুপাশে বিভিন্ন পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেখা‌নে অব‌স্থিত ট্রা‌ফিক আইল‌্যা‌ন্ডের উপর সংক্ষিপ্ত সমাবেশ অনু‌ষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন,আন্দোলনের নেতাদের ওপর হামলা করে তাদের কখনো দমিয়ে রাখা যাবে না। গণ অভ্যুত্থানের এক বছর পর এসে এ ধরনের হামলা মেনে নেওয়া হবে না। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে নুরুল হক নুর, রাশেদ খানসহ নেতাকর্মীদের ওপর যে হামলা হয়েছে তা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরাই করেছে। হামলার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে গণঅধিকার পরিষদ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেবে ব‌লে জানান বক্তারা।

এসময় গণ অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ সহ দলটির বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : কুষ্টিয়ায় ১৫ মে‌ট্রিক টন সরকারী চালসহ ট্রাক জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন