বিজ্ঞাপন

নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করা যায় না: এমবাপ্পে

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ব্রাজিলের সঙ্গে প্রস্তুতি ম্যাচের আগে সরাসরি বলেছেন, নেইমারকে ছাড়া ২০২৬ বিশ্বকাপ কল্পনা করা যায় না। তার মতে, ব্রাজিলের তারকা বিশ্বের অন্যতম সেরা তারকা এবং তার উপস্থিতি ফুটবলের জন্য অপরিহার্য।

বিজ্ঞাপন

নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ব্রাজিল কোচ আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, পুরোপুরি ফিট না থাকলে দলে জায়গা হবে না নেইমারের। এদিকে বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রস্তুতি ম্যাচে ব্রাজিল খেলবে ফ্রান্সের বিপক্ষে। এরপর ক্রোয়েশিয়ার বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। তবে এই দলে জায়গা হয়নি নেইমারের। কিন্তু ফরাসি তারকা মনে করেন নেইমার ছাড়া ২০২৬ বিশ্বকাপ কম্পনা করা যায় না।

এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘আমি মনে করি, দলটি ভিনিসিউস জুনিয়র ও নেইমার—উভয়ের জন্যই। ভিনি এখন জাতীয় দলে আরও এক ধাপ এগোতে চাইছে, কিন্তু নেইমার তো নেইমারই। তিনি অসাধারণ খেলোয়াড়। আমি বিশ্বকাপকে নেইমার ছাড়া কল্পনা করতে পারি না।’

পড়ুন: হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: আরাগচি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন