পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার গুয়ারেখা ইউনিয়নে জাকের পার্টির উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ অক্টবর) বিকেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাকের পার্টির সভাপতি সাইফুল ইসলাম রেদোয়ান। জনসভায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বিপুল সংখ্যক স্থানীয় জনগণ ও নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।
সভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট বরিশাল বিভাগের সভাপতি আরিফুল ইসলাম হেদায়েত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান, ছাত্রফ্রন্ট পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, কৃষক ফ্রন্টের সভাপতি সেলিম রেজা এবং স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি ইয়াকুব আলীসহ উপজেলা জাকের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জাকের পার্টি সবসময় শান্তি, সম্প্রীতি ও সত্যের রাজনীতি করে আসছে। দেশ ও জাতির কল্যাণে দলের ভ‚মিকা অপরিসীম। তারা জনগণকে ধর্মীয় ও নৈতিক ম‚ল্যবোধে উজ্জীবিত হয়ে সমাজ গঠনে অংশগ্রহণের আহ্বান জানান।
শেষে জাতীয় শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পড়ুন: পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
দেখুন: জাতিসংঘের অধিবেশনে নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাহার করে বের হয়ে গেলেন অনেকেই |
ইম/


