১৬/০২/২০২৬, ১৪:০৭ অপরাহ্ণ
26 C
Dhaka
১৬/০২/২০২৬, ১৪:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা করেছে হিজবুল্লাহ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

বিজ্ঞাপন

হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহতের পর ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে নতুন পর্বে প্রবেশের ঘোষণা দেয় হিজবুল্লাহ। এই ঘোষণার রেশ যেতে না যেতেই এই ড্রোন হামলার ঘটনা ঘটলো।

কাতারভিত্তিক আল আরাবি টিভি জানায়, উপকূলীয় শহর সিজারিয়াতে নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনকে লক্ষ্য করে লেবানন থেকে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে যে, এই হামলায় যে ভবনটি আঘাত হেনেছে সেটি নেতানিয়াহুর বাড়ির অংশ।

এদিকে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কোনো আহতের খবর পাওয়া যায়নি এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঐ সময় বাড়িতে ছিলেন কিনা তা স্পষ্ট নয়।

গত ৭ অক্টােবর গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে নেতানিয়াহু দাবি করেছিলেন, হিজবুল্লাহ বহু বছরের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। 

তবে এই হামলাকে হিজবুল্লাহর সামর্থ্যের বড় প্রমাণ হিসেবে ভাবা হচ্ছে। উল্লেখ্য হিজবুল্লাহ এর আগে ইসরাইলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই প্রথম তারা ইসরাইলের প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু করে হামলা চালালো।

অবশ্য এই ড্রোন হামলা নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরাইলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)।  তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে, শনিবার সকালে লেবানন থেকে ড্রোন হামলায় সিজারিয়ায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবন লক্ষ্যবস্তু করা হয়।

সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, হামলার সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা হামলার সময় বাড়িতে ছিলেন না এবং এই ঘটনায় কোনও আহত হয়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন