নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়কে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
সোমবার (৭ জুলাই) প্রশান্ত কুমার রায়কে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ।
এরআগে গত রবিবার দিবাগত রাত ১১টার দিকে গাজীপুর জেলার টঙ্গী এলাকার দত্তপাড়া থেকে নেত্রকোনা সদর থানা এবং ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।
সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বর্তমান সরকার। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে নেত্রকোণায় ৭-৮ নাশকতার মামলা রয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় টঙ্গীতে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ ও ডিবি। অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। টঙ্গী থেকে নেত্রকোনায় প্রশান্ত রায়কে আনা হচ্ছে। তার বিরুদ্ধে থানায় সাত থেকে আটটি নাশকতার মামলা রয়েছে। আজ (সোমবার) বিচারিক আদালতে তাকে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য যে, গত ২০ জুন নেত্রকোণায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার রায়ের নেতৃত্বে ঝটিকা মিছিল ও সমাবেশ হয়। এতে অংশগ্রহন করেন ৮-১০ জন দলীয় নেতাকর্মী।
ওইদিন সকালে কোন এক সময় ছোট বাজারস্থ ভাংচুর হওয়া দলীয় কার্যালয়ের সামনে তারা এই সমাবেশ করেন। সমাবেশের এরকম একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই সমাবেশের পর তার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী।
পড়ুন: নেত্রকোনায় দলীয় মামলা হলেই ফাঁসানো হয় পেশাদার গণমাধ্যমকর্মীদেরকে
এস/


