১২/০২/২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোণার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় পথচারী নি’হত

নেত্রকোণা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ কুতুবপুর পালের ঘাট মোড়ে সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন (৩২) নামে এক পথচারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

আজ সোমবার (২৪ মার্চ) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ র পূর্বধলা উপজেলার গোহালাকান্দা গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি ইটভাটার শ্রমিক।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মোশারফ হোসেন মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ছাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।

নিহতের চাচা মো. আব্দুর রহমান সূত্রে জানান, মোশারফ স্থানীয় একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মতো আজও ভোরে সাইকেল যোগে ইট ভাটায় যাচ্ছিলেন। হঠাৎ সকাল ৬টার দিকে ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মোশারফের মরদেহ রাস্তার পাশে পড়ে আছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোণা শ্যামগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক নান্নু খান বলেন,

দুর্ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য লাশ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক যান ও চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

পড়ুন: ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, ঘটতে পারে বড় দুর্ঘটনা

দেখুন: বৃষ্টিপাত কম হওয়ায় আমন আবাদ ব্যাহত | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন