১২/০২/২০২৬, ৭:০৮ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৭:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোণার দুর্গাপুরে গণহত্যা দিবস পালিত

নেত্রকোণার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তেন গণহত্যা দিবস উপলক্ষে সর্বস্তরের অংশগ্রহনে এক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ উপলক্ষে গণহত্যা দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবিরের সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাস, উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক মো. রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা মাহমুদুদল হাসান, সিপিবি সভাপতি আলকাছ উদ্দীন মীর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখার যুগ্ন-আহবায়ক রাতুল খান রুদ্র, বিএনপি নেতা বিদ্যুৎ সরকার প্রমুখ।

নেত্রকোণার দুর্গাপুরে গণহত্যা দিবস পালিত বক্তারা বলেন,

২৫মার্চ কালো রাত্রিতে বাংলাদেশের ভাগ্যে কি ঘটেছিল আমরা সবই জানি। নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরতে উপস্থিত সকলকে আহবান জানানো হয়। সারা দেশের ন্যায় আমরাও জাতিসংঘের কাছে এ দিবসকে আন্তর্জাতিক স্বীকৃত দেওয়ার জন্য জোর দাবী জানান বক্তারা।

পড়ুন: নেত্রকোণার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় পথচারী নি’হত

দেখুন: নারী উদ্যোগে এগিয়ে যাচ্ছে নেত্রকোণার গ্রামীন সমাজ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন