২৬/০২/২০২৬, ৫:০৮ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ৫:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোণায় ১২ ঘন্টার ব্যবধানে নারীসহ দুজনের মৃতদেহ উদ্ধার

নেত্রকোণায় পৃথক পৃথক স্থান থেকে ১২ ঘন্টার ব্যবধানের দুজন বৃদ্ধ ও বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মৃতদেহ দুজনের দেহে আঘাত ও রক্তের চিহ্ন পাওয়া যাওয়ার তথ্য স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

আজ শনিবার (২২ মার্চ) সকালে কেন্দুয়া উপজেলার সাঁতারখালি খাল পাড় থেকে তারা মিয়া (৬৯) নামে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়। আগেরদিন ইফতারের পরে নেত্রকোণা পৌরশহরের আরামবাগ এলাকায় নিজ বাসা থেকে মাজেদা বেগম (৬৩) নামে আরেকজ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তারা মিয়া কেন্দুয়া উপজেলায় গড়াডোবা ইউনিয়নের ওয়াই উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাঁশাটি বাজারে কাঁচামালের ব্যবসা করেতেন। গত শুক্রবার বিকালে মালামাল নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বাঁশাটি বাজারে যান বৃদ্ধ তারা মিয়া। রাতে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি। স্বজনরা সারা রাত খোঁজাখুজি করেন। পরেরদিন সকালের দিকে সাঁতারখালি খালপাড়ে বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

নিহত বৃদ্ধের পরিবার ও স্বজনরা জানান, এলাকায় তারা মিয়ার সাথে কারো শত্রুতা ছিল না। কে বা কাহারা তাকে হত্যা করেছে ধারণা করতে পারছে না নিহতের পরিবার। মৃতদেহের চোখ-মুখ ও কানে জখমের চিহ্ন দেখতে পেয়েছেন নিহত তারার মিয়ার পরিবারের লোকজন।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশের পাশাপাশি পিবিআই ঘটনা তদন্ত করেছে।

এ ঘটনার আগেরদিন শুক্রবার ইফতারের পরে নেত্রকোণা পৌরশহরের আরামবাগ এলাকায় নিজ বাসা থেকে মাজেদা বেগমের (৬৩) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধা মাজেদা বেগমের মেয়ে ফরিয়া সুলতানা ইতি তার স্বামীর কর্মস্থল ময়মনসিংহের ভালুকা মাস্টার বাড়ি এলাকায় থাকেন। নিহতের স্বামী ও ছেলে সন্তান না থাকায় বাসায় একাই থাকতেন নিহত বৃদ্ধা।

বৃদ্ধার মেয়ের জামাই মো. আশরাফ আলী জানান, মৃতদেহের নাকে রক্ত ও গলায় গামছা প্যাঁচানো পেঁচানো ছিল। তার শাশুড়ির কানের স্বর্ণের গহনা দু্ইটি নেই। স্বর্ণের গহনা নিতে দুর্বৃত্তরা হত্যা করেছে ধারণা করছেন তিনি।

নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত বৃদ্ধার পরিবারের সদস্যরা দাবি করছে হত্যা করা হয়েছে। আজ (শনিবার) বৃদ্ধার ময়না তদন্ত সম্পন্ন হবে বলে জানান তিনি।

এ নিয়ে নেত্রকোণা জেলায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই জনের লাশ উদ্ধার করল পুলিশ।

এনএ/

দেখুন: নেত্রকোণায় জমি বিক্রি করে ঘোড়া কিনেছেন বাদশা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন