বিজ্ঞাপন

নেত্রকোনায় জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৩, গ্রেপ্তার ১

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীসহ তিনজনকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুই নারীকে উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।

সোমবার (৩০ জুন) রাত ২টার দিকে এ ঘটনায় দায়ের করা মামলায় তিন নম্বর এজাহারনামীয় আসামি মাহমুদুল হাসান কিরণকে (৪০) নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার গড়াডোবা গ্রামের মৃত আব্দুল রাজ্জাক ওরফে রেজু মিয়ার ছেলে।

এ মামলায় অন্যান্য এজাহারনামীয় আসামিরা হলেন- গ্রেফাতারকৃত মাহমুদুল হাসান কিরণের তিনি ভাই ভাই মাহমুদুল হাসান ওরফে লিকন (৩০), জাহিদ হাসান লিখন (২৮) ও মাহমুদুল হাসান হিরণ (৩৫)।

জানা যায়, গত ৮ জুন বিকেলে একই এলাকার মৃত আব্দুর রাজ্জাক রেজু মিয়ার চার ছেলে ও অজ্ঞাত আরও দুই-তিনজন সংঘবদ্ধ হয়ে বাদী জোৎস্না আক্তারের (৪৮) মালিকানাধীন পারিবারিক জমিতে বেআইনিভাবে প্রবেশ করে বেড়া দেওয়ার চেষ্টা করে। বাধা দিলে বাদীর স্বামী ইদ্রিস আলী এবং তার মেয়ে রুজিনা আক্তার ও ননদ ঝর্ণাকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করে মামলার আসামিরা।

এ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, ঘটনার সাথে সম্পৃক্ত একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: নেত্রকোনার দুর্গাপুরে উকিল মুন্সির জন্মদিন পালিত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন