বিজ্ঞাপন

নেত্রকোনায় তক্ষক পাচারের সময় আটক ৯, মাইক্রোবাস জব্দ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাচারের সময় একটি তক্ষকসহ নয় জনকে আটক করেছে থানা পুলিশ। পাচার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

রোববার (১৫ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দার সদর ইউনিয়নে চিনাহালা-বরুয়াকোনা সড়কের চিনাহালা ব্রীজ এলাকােয় চেক পোষ্ট স্থাপন করে পুলিশ। এ সময় একটি মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশিকালেগাড়ির ভেতর থেকে একটি তক্ষক উদ্ধার এবং মাইক্রোবাসে থাকা নয়জনকে আটক করা হয়।

তক্ষকসহ নয় জন আটকের সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানায় ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এ এলাকায় তক্ষকসহ বিভিন্ন বন্যপ্রাণী পাচারের অভিযোগ রয়েছে। তক্ষক পাচারের সঙ্গে আন্তর্জাতিক পাচারচক্র জড়িত থাকার আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন: নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় হাজং ছাত্র সংগঠনের কমিটি গঠন

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন