বিজ্ঞাপন

নেত্রকোনায় নির্বাচনী প্রচারণায় রণক্ষেত্র, আহত ৬

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের জল্লী পূর্বপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থীর অন্তত ৬ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন।

​হামলায় আহতরা হলেন- ​মনজুরুল হক (৬৮), ​আব্দুল মুতালিব (৫৫), ​মাহমুদুল হাসান পলাশ (৩৫), ​শামসুল হুদা বাচ্চু (৬০), ​আরজু মিয়া (৪৫), ​কমল মিয়া (৪৮)।

​আহতদের মধ্যে আরজু মিয়া ও কমল মিয়া ধানের শীষ প্রতীকের কর্মী বলে জানা গেছে। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঘোড়া প্রতীকের প্রায় অর্ধশত কর্মী-সমর্থক জল্লী গ্রামে লিফলেট বিতরণ করছিলেন। এ সময় ধানের শীষ প্রতীকের কর্মী বাচ্চু মাস্টারের নেতৃত্বে ১০-১৫টি মোটরসাইকেলে একদল লোক সেখানে উপস্থিত হন। লিফলেটের সঙ্গে টাকা বিতরণ করা হচ্ছে- এমন অভিযোগ তুলে তারা প্রচারণায় বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ধানের শীষের সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

​ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, “ঘটনা শোনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।”

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় নদীর পাড় অপরাধ: ৩ জনের কারাদণ্ড, ভ্যাকু জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন