বিজ্ঞাপন

নেত্রকোনায় ভারতীয় মদসহ যুবক আটক

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ৩০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সকালের দিকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. নাজির হোসেন (৩৯) উপজেলার রংছাতি ইউনিয়নের তেরতোপা বাঘবেড় (কদমতলা) গ্রামের এলোম উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের কদমতলা এলাকায় কৌশলে অভিযান পরিচালনা করে ৩০ বোতল ভারতীয় মদসহ আটক করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজির স্বীকার করেছে, প্রায় তিন মাস ধরে সে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, আটককৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে জেলার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় পরিত্যক্ত ভবনের ছাদ ভাঙ্গতে গিয়ে ৩ শ্রমিক নিহত, আহত ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন