০২/০৩/২০২৬, ৭:২৩ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৭:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনায় ভিডিপির অ্যাডভান্সড মৌলিক প্রশিক্ষণের সমাপনী

নেত্রকোনায় শপথ বাক্য পাঠের মাধ্যমে ‘জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ভিডিপি অ্যাডভান্সড মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। ২৮ দিন মেয়াদী এ প্রশিক্ষণে ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

মদন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীমি ফেরদৌসীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ট্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আবু সাঈদ, বারহাট্টা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মেরিনা কাদের শেলী, কলমাকান্দা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল আউয়াল এবং প্রশিক্ষণে সংযুক্ত আনসার ব্যাটালিয়নের সদস্যগণ।

সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মদন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীমি ফেরদৌসী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ট্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বলেন, প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা আর্থ-সামাজিক উন্নয়ন, নিরাপত্তা বিষয়ক সচেতনতা, বেকারত্ব দূর করার জন্য উদ্যোক্তা হওয়ার কৌশল ও অস্ত্র চালনাসহ বিভিন্ন কাঠামোতে তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। তারা এই প্রশিক্ষণ শেষে বাংলাদেশ আনসার বাহিনী কর্তৃক বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। নির্বাচনের সময় ডিউটি, পূজা চলাকালীন সময়ে ডিউটি ও দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য হিসেবে তারা কাজ করার সুযোগ পায়। বেকারত্ব দূর করার জন্য আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক হতে সহজ শর্তে লোন দেওয়া হয়। যাতে তারা সাবলম্বী হতে পারে।

এছাড়াও প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও বড় খানার আয়োজন করা হয়। প্রশিক্ষণাত্রীদের মাঝে সার্টিফিকেট ও যাতায়াত ভাতা প্রদানের মাধ্যমে সমাপনী অনুষ্ঠানের সমাপ্ত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : গৌরবের ৪০ বছর উদযাপনে কেন্দুয়া প্রেসক্লাবের আনন্দ আয়োজন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন