১০/০২/২০২৬, ১৫:২০ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৫:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন

নেত্রকোনার সদর উপজেলায় ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার নূরপুর সিধরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ সময় বুথকেন্দ্রে থাকা দুটি বেঞ্চ, ফ্যান লাইট আগুনে পুড়ে যায়। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানায় সোমবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে হয়তো আগুন দেয়া হয়। পরে স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও পুলিশকে জানালে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।

পরে সকালে পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ঘটনার তদন্ত শুরু করে। স্কুলের ৭টি বুথের মধ্যে এ পুরাতন ভবনটিতেই চারটি বুথ ছিল। তার মধ্যে একটি বুথের পিছনের জানালা দিয়ে আগুন দেয়া হয় বলে জানায় পুলিশ।

পড়ুন: জাতীয় নির্বাচনে যেকোনো অস্ত্রই থ্রেট: আইজিপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন