১৪/০২/২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৪/০২/২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনায় মিছিলে উত্তেজনা: বিএনপি-জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অস্থিরতায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের নারায়ণডহর বাজারে এই সহিংসতার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থকরা বাজারে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি বাজারে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অস্থায়ী কার্যালয়ের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জামায়াত কর্মীরা বিএনপি’র ওই অস্থায়ী কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

এ সংঘর্ষে কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সংঘর্ষের খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ এবং যৌথ বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় ১ টি আসনে ‘হ্যাঁ’ থেকে ‌‌‘না’ এগিয়ে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন