২৭/০২/২০২৬, ৩:০১ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২৭/০২/২০২৬, ৩:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনায় রেইনট্রি গাছে ঝুলছিল স্বামী-স্ত্রীর মৃতদেহ

নেত্রকোনার মদনে আজিজুল ইসলাম (২২) ও রিমা আক্তার (১৯) নামের স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বাঁশরী কান্দাপাড়ার নিজ বাড়ির পিছন থেকে এই দম্পত্তির মরদেহ উদ্ধার করা হয়৷

আজিজুল ইসলাম বাঁশরী কান্দাপাড়া গ্রামের মাজু মিয়ার ছেলে। তারই স্ত্রী রিমা আক্তার একই উপজেলার ইমদাদপুর গ্রামের চাঁন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, গত সাত মাস আগে প্রেমের সম্পর্ক করে আজিজুল ইসলাম বিয়ে করেন রিমা আক্তারকে। পরে দুই জনেই চট্টগ্রামে পোশাক শ্রমিকের কাজ নেন। এবার পরিবারের লোকজনের সাথে ঈদ করতে বাড়িতে আসেন।

আজ (বুধবার) চট্টগ্রাম যাওয়ার জন্য বাসের টিকিটেও সংগ্রহ করে। রাতে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। কিন্তু বিকেলে বাড়ির পিছনে রেইনট্রি গাছে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পায় প্রতিবেশী লোকজন। পরে মদন থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ দুইটি উদ্ধার করে।

মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার জানান, খবর পেয়ে মরদেহ স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুইটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবারের লোকজনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনার চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, অভিযুক্ত গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন