26.3 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৯:১৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনায় ২৮ বস্তা সরকারি চাল জব্দ, আটক ৪

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কৈলাটি ইউনিয়নের পাইপুকুরিয়া গ্রামে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ২৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সরকারি চাল মজুদের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে আটককৃতদের জেলা আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, আতিকুর রহমান গাজী (৬০), মো. জামাল তালুকদার (৫৫), তপন চন্দ্র সাহা (৫৫) ও নির্মল আচার্য্য (২৭)।

এ ঘটনায় কলমাকান্দা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন এক ইউপি সদস্য মো. শামীম খাঁন।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কৈলাটি ইউনিয়নের পাইপুকুরিয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে স্থানীয় একটি ঘর থেকে ২৮ বস্তা খাদ্য অধিদপ্তরের সরকারি চাল জব্দ করা হয়। প্রতিটি বস্তায় প্রায় ৩০ কেজি করে চাল রয়েছে। এসব বস্তায় সরকারি গুদামের সিল ও ‘সরকারি কাজে ব্যবহারের জন্য’ লেখা ছিল।

কলমাকান্দা থানায় ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

দায়েরকৃত এ মামলায় আটকৃতদেরকে গ্রেফতারদেখিয়ে জেলা আদালত সোর্পদ করা হয়েছে। সরকারি চাল মজুদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। জব্দকৃত চাল থানায় রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে চালের উৎস ও পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ করছে পুলিশ জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন: নেত্রকোনায় ডলার নিয়ে প্রতারণা, ২ ভাই আটক

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন