২৭/০২/২০২৬, ১:১৭ পূর্বাহ্ণ
21.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ১:১৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নেত্রকোনায় আটপাড়া উপজেলার নারাচাতল গ্রামে ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

অভিযুক্ত অন্তর মিয়া (২১) উপজেলার নারাচাতল গ্রামের রোকন মিয়ার ছেলে।

বুধবার (৯ এপ্রিল) রাত ১টার দিকে শিশুটিকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে রেফার্ড করেন্

পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অন্তর মিয়া প্রতিবেশী ওই কিশোরীর ঘরে ঢুকে তাকে করে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অন্তর মিয়া পালিয়ে যায়।

নেত্রকোনায় স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান, ঘটনার খবর পেয়ে আমি শিশুটির বাড়িতে যাই। শিশুটির শরীর ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে মেয়ে ও তার পরিবারের সাথে কথা বলি। এ ঘটনায় এখনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযুক্তকে আটকের জন্য চেষ্টা হচ্ছে।

পড়ুন: নেত্রকোনায় ৪ ইউনিয়ন চেয়ারম্যান অপসারিত, নতুন প্রশাসক নিয়োগ

দেখুন: নারী উদ্যোগে এগিয়ে যাচ্ছে নেত্রকোণার গ্রামীন সমাজ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন