০১/০৩/২০২৬, ১৩:৫৭ অপরাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৩:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনার আটপাড়ায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, আহত ২০

নেত্রকোনার আটপাড়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে স্থানীয় দুই প্রভাবশালী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার সুখারি ইউনিয়নের করাদ্দুব গ্রামে এ ঘটনা ঘটে। আহতদেরকে পার্শ্ববর্তী মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইকবাল হোসেন ও স্থানীয় কাছু মিয়া গ্রপের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে আজ (বুধবার) সকালে গ্রামের সামনে ধানক্ষেতে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গ্রুপেরই কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

এদিকে, খবর পেয়ে আটপাড়া থানার পুলিশ, উপজেলা প্রশাসনসহ সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আটপাড়া থানার ওসি মো. জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

পড়ুন: ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন