বিজ্ঞাপন

নেত্রকোনার আ.লীগ নেতা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গ্রেপ্তার

নেত্রকোনার আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট অজিত বরণ সরকার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জেলার খালিয়াজুরী উপজেলা আ.লীগের সভাপতি এবং একই উপজেলার নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাঘাটিয়া গ্রামের মৃত অবনী মোহন সরকারের ছেলে।

শুক্রবার (১ আগস্ট) গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী পাঠান বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতের যাবার উদ্দেশ্যে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন অজিত বরণ সরকার। তাকে আমাদের কাছে হস্তান্তর করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরআগে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা যায়, অজিত বরণ সরকার বিরুদ্ধে বিএনপি’র অফিস ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করা হয়। ১৯৭৪-এর ১৫(৩) ধারায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় অজিত বরণসহ ১৮৫ জনের নাম উল্লেখসহ আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এ মামলার বাদী খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মজলুম মিয়া। এজাহারে উল্লেখ করা হয়, অজিত বরণ সরকারসহ অভিযুক্তরা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে সহিংস কার্যক্রম পরিচালনা করেন।

বিজ্ঞাপন

পড়ুন: সড়কে ভোগান্তিতে নেত্রকোনার লেংগুড়ার পর্যটন হুমকিতে

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন