২৭/০২/২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২৭/০২/২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনার দুর্গাপুরে ইসরায়েলি পণ্য বয়কটের আহবান হেফাজতের

ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা হামলার প্রতিবাদে, হেফাজতে ইসলামের আয়োজনে এক বিক্ষোভ মিছিল করা হয়েছে। এতে একাত্মতা প্রকাশ করেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিএনপি ও তার অঙ্গ সংগঠন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ সর্বস্তরের জনতা। ‎

সোমবার (৭ এপ্রিল) বাদ যোহর দুর্গাপুর কেন্দ্রীয় ঈদ গাঁ ময়দানে এক আলোচনা সভা শেষে সর্বস্তরের অংশগ্রহনে বিক্ষোভ সমাবেশ পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাপনী বক্তব্য ও আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

‎এসময় বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মুফতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হাফেজ রুহুল আমিন সিরাজী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওলী উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, যুবদল দুর্গাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল কাইয়ুম, ডাক্তার তোফাজ্জল হোসেন, মাওলানা মুজিবুর রহমান, মুফতি আবু ওয়াক্কাস, মুফতি জামাল উদ্দিন খান কারিমী, মাওলানা মন্জুরুল হক, মাওলানা হাবিবুর রহমান, মুফতি শাব্বির আহমদ, মুফতি এনায়েত উল্লাহ খান প্রমুখ।

পরে আখেরি মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য মাওলানা আব্দুর রব।

বক্তারা বলেন, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের সাথে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে শত শত নারী, পুরুষ, শিশুকে নির্বিচারে হত্যা করছে। আমরা মুসলমান হিসেবে ঘরে বসে থাকতে পারি না। এই হত্যাকান্ডের আমরা ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি এবং দুর্গাপুরে সকল ইসরায়েলি পন্যের বয়কট করার ঘোষনা দিচ্ছি।

‎আমেরিকাসহ যারা মানববতার কথা বলছে, তারাই ইসরাইলে অস্ত্র ও বোমা সরবরাহ করে ফিলিস্তিনের সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করছে। আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, আমেরিকাসহ যারা ইসরাইলকে সমর্থন করছে তাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করুন। ফিলিস্তিনিদের উপর যে হত্যাকান্ড চালানো হয়েছে তাদের আন্তর্জাতিক ভাবে বিচার করতে হবে। বিশ্বেরর সকল ইসরাইলি দুতাবাসের সাথে সম্পর্ক ছিন্ন করারও আহবান জানান বক্তারা।

বিজ্ঞাপন

পড়ুন : ফিলিস্তিনে নারকীয় হত্যাকান্ডের প্রতিবাদে নেত্রকোনা জামায়াতের বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন