বিজ্ঞাপন

নেত্রকোনার দুর্গাপুরে উকিল মুন্সির জন্মদিন পালিত

বাউল, সৃষ্টিতত্ত্ব, দেহতত্ত, মালজুড়া, বিরহগাঁথা এবং মহান আল্লাহ্ কে নিয়ে ধর্মীয় গানের রচয়িতা মরমী বাউল সাধক, নেত্রকোনার কৃতিসন্তান উকিল মুন্সির জন্মদিন ৪০তম জন্মদিন পালিত হয়েছে।

রোববার (২৯ জুন) সন্ধ্যায় নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এ জন্মদিন পালিত হয়।

এ উপলক্ষে নানা আয়োজনে এই মরমী বাউল সাধকের ৪০তম জন্মদিনের কেক কাটা হয়।

পরবর্তীতে আলোচনা সভায়, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদারের সভাপতিত্বে ও একাডেমি নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, আদিবাসী গবেষক ক্রসওয়েল খকসি, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, রুসা এর নির্বাহী পরিচালক মো. নুরে আলম, একাডেমির সাবেক কালচারাল অফিসার সুলোচনা সাংমা, সাবেক সঙ্গীত শিক্ষিকা শান্তনা রাংসা, জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং, কবি লোকান্ত শাওন, কবি বিদ্যুৎ সরকার, সংস্কৃতিজন সাইদ হাসান প্রমুখ।

বক্তারা বলেন, আমার গায়ে যত দুঃখ সয়, পুবালি বাতাসে, আমি ভাবছিলাম কি, বন্ধু আমার নির্দরিয়ার ধন রে, সুজন বন্ধু রে আরে ও বন্ধু এমন অনেক মরমী গান রচনা করেছেন উকিল মুন্সি। এই গানগুলোকে আরো বেশি করে প্রচার করতে পারলেই তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। সরকারিভাবে এই মরমী সাধকের ৪০তম জন্মদিন পালন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। নতুন প্রজন্মের কাছে এই মহান শিল্পীর পরিচিতি তুলে ধরতে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

আলোচনা শেষে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি’র শিল্পীরা জন্মদিনের অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবশেন করেন।

বিজ্ঞাপন

পড়ুন: নেত্রকোনার দুর্গাপুরে কুমুদিনী হাজং-এর জন্মদিন উদযাপিত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন