২৬/০২/২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
25.5 C
Dhaka
২৬/০২/২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার

নেত্রকোনা পূর্বধলা উপজেলায় মো. মাসুদ রানা (৩৬) নামে সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাসুদ রানা উপজেলার সদর ইউনিয়নের লাল মিয়া বাজার (বামনডহর) এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরের দিকে মাসুদ রানাকে জেলা আদালতে প্রেরণ করে পুলিশ। এরআগে গত সোমবার সন্ধ্যায় পূর্বধলার ইলাশপুর চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

স্থানীয়ভাবে জানা যায়, গ্রেফতারকৃত মাসুদ বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পূর্বধলা শাখার একজন কর্মী।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানা ওসি মো. নূরুল আলম জানান, গত ২৪ নভেম্বর সন্ত্রাস বিরোধী আইনে দায়ের মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালত মাসুদকে কারাগারে প্রেরণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনার সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন