২৬/০২/২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ
25.5 C
Dhaka
২৬/০২/২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকা থেকে এই মাদক জব্দ করা হয়।

বিজ্ঞাপন

​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ বরুয়াকোনা বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়। টহল দলটি সীমান্ত মেইন পিলার ১১৮১ এমপি হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে পাতলাবন নামক স্থানে অবস্থান নেয়।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেলেও সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্ধারকৃত মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

পড়ুন: নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী, রিট খারিজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন