০১/০৩/২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনা সাংবাদিক ফোরাম ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নেত্রকোনা সাংবাদিক ফোরাম ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ মার্চ আয়োজক সংগঠনের সভাপতি রফিক মুহাম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর সঞ্চালনায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা মোল্লা জালাল, কুদ্দুস আফ্রাদ, সাখাওয়াত হোসেন বাদশা, সরদার ফরিদ, সাজ্জাদ আলম তপু, আকতার হোসেন, নজরুল ইসলাম মিঠু, উদয় হাকিম, আবু সালেহ আকন, হারুন জামিল, সাঈদ খান, মাইনুল হাসান সোহেল, মির্জা মেহেদী তমাল, এরফানুল হক নাহিদ, মাহমুদুল হাসান, তানজিল রিমন প্রমুখ।

বিজ্ঞাপন

এছাড়া নেত্রকোনা সাংবাদিক ফোরামের কামাল পাশা চৌধুরী, সদস্য ফারুক আহম্মেদ তালুকদার, দিলীপ সরকার, আব্দুস সেলিম, বিশ্বজিৎ দত্তসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও সদস্য উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, বিএনপি নেতা নাজমুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এজমল হোসেন পাইলট, ঢাকা বার আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম মিয়া, হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, লে.কর্ণেল (অব) নূর খান, মেজর (অব) আবু বকর সিদ্দিক, ঢাকাস্থ আটপাড়া সমিতির সভাপতি কবির খান, মোখলেছুর রহমান মুক্তাদির, জহির ফারুকসহ নেত্রকোনা সাংবাদিক ফোরাম ঢাকার দুই শতাধিক সাংবাদিক।

পড়ুন : নেত্রকোনায় অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে গরু বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন