বিজ্ঞাপন

নেত্রকোনা-১: ‘তারা’ প্রতীকে জেএসডি’র ইঞ্জি. বেলাল; মানবিক সমাজ গড়ার অঙ্গীকার

নেত্রকোনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলে’র (জেএসডি) প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মো. বেলাল হোসেন নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ‘তারা’ প্রতীক বরাদ্দ পেয়েছেন। তিনি জেএসডি’র ঢাকা মাহনগর (উত্তর) শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে প্রতীক পাওয়ার পর তিনি গণমাধ্যমে মুখোমুখি হয়ে তার নির্বাচনী পরিকল্পনা ও এলাকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

সাম্প্রতিক সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলি এবং স্থানীয় চেয়ারম্যানের বহিষ্কার নিয়ে সৃষ্টি হওয়া উত্তেজনার প্রেক্ষাপটে ইঞ্জিনিয়ার বেলাল হোসেন তার সুচিন্তিত মতামত প্রকাশ করেন। তিনি বলেন, “প্রশাসন এবং জনপ্রতিনিধিদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে সাধারণ মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সাধারণ মানুষের কল্যাণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা জরুরি।”

তিনি আরও জানান, ‍সাধারণ মানুষ শান্তি চায় এবং যেকোনো প্রশাসনিক পদক্ষেপ যেন জনস্বার্থেই পরিচালিত হয়- সেটি নিশ্চিত করা দরকার।

​‘তারা’ প্রতীকে জনমানুষের প্রত্যাশা পূরণ প্রতীক পাওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ইঞ্জিনিয়ার বেলাল হোসেন বলেন, “আমি বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রবের দল জেএসডি’র হয়ে ‘তারা’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। এই প্রতীক কেবল একটি রাজনৈতিক চিহ্ন নয়, বরং এটি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। একটি মানবিক, কল্যাণমুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমি মানুষের পাশে আছি।”

তিনি তার বক্তব্যে বিশ্বনবী (সা.)-এর বিদায় হজ্জের ভাষণের তাৎপর্য তুলে ধরে বলেন, “সমাজ, ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার আদর্শই আমার রাজনীতির মূল ভিত্তি। আমি গণমুখী রাজনীতিতে বিশ্বাসী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে নেত্রকোনা-১ আসনকে একটি আদর্শ এলাকায় রূপান্তরিত করতে বদ্ধপরিকর।”

সেই সাথে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগের আহবান জানান এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন জেএসডির এই নেতা।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় ইউএনও’র বদলি ঠেকাতে মাঠে জামায়াত-এনসিপি-মজলিস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

1 COMMENT

  1. সংবাদপত্র ইলেকট্রনিক্স পিন মিডিয়া জাতির প্রতিবাদের কণ্ঠস্বর ন্যায় ও শক্তির ভিত্তিতে বর্তমান ও আগামীর বাংলাদেশকে পৃথিবীর বুকে এগিয়ে নেওয়ার জন্য এগিয়ে আসতে হবে দেশের মালিক সাধারণ জনগণকে।
    পরিষ্কার শান্তির আলো ছড়াচ্ছি আমরা জেগে উঠুন আলোর দিকে আসুন।
    যারা এদেশের জন্ম গ্রহণ করেছে তারা বাংলাদেশী।
    ধর্ম যার যার উৎসব তার তার শৃঙ্খলা বুঝিয়ে রাখার দায়িত্ব সকলের।
    মানুষের চিন্তাকে কল্পনাকে উৎপাদনে রূপান্তরিত করে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা করতে হবে।
    সেজন্য দামালদের বলবো দালালমুক্ত বাংলাদেশ গড়তে দল মত জাতি গোষ্ঠী পেশা শ্রেণী নির্বিশেষে মায়ের মতো ভালোবেসে কাজ শুরু করুন যার যার অবস্থান থেকে ক্ষমতা নয় মমতা দিয়ে দায়িত্ব পালন করুন যত্ন সহকারে।
    ইঞ্জিনিয়ার মোঃ বেলাল হোসেন। নেত্রকোনা ১ আসন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন