২৬/০২/২০২৬, ২৩:৩৫ অপরাহ্ণ
23.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ২৩:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনায় ৫০ বোতল ভারতীয় মদসহ একজন আটক

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভারতীয় মদ পাচারের অভিযোগে ৫০ বোতল মদসহ ফরহাদ (৩০) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

আজ রবিবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে অংশ নেন কলমাকান্দা থানার পুলিশ সদস্যরা।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আটককৃত ফরহাদ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।

এনএ/

দেখুন: নেত্রকোনায় কেয়ারটেকারকে হ*ত্যা করে খামার থেকে ৭ টি গরু লুট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন