বিজ্ঞাপন

নেত্রকোনার দুর্গাপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ডন বসকো কলেজের ২০২৫ সনের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেক। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুককদা।

স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ রুমন রাংসা। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, কলেজ শিক্ষার্থী বৃত্ত দারিং, সায়মুর হাসান স্নিগ্ধ, প্রভাষক প্রদীপ রেমা, আব্দুল্লাহিল কাফি, জেরিন মাহমুদ প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, যে কোন পরীক্ষা জীবনের একটি ধাপ পেরিয়ে যাওয়ার প্রতিযোগিতা। সাফল্য অর্জনের জন্য অধ্যবসায়, সততা ও মূল্যবোধ ধরে রেখে সকলকে এগিয়ে যেতে আহবান জানানো হয়।

অনুষ্ঠান শেষে কলেজ শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। পরে পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

এনএ/

দেখুন:

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন