28.5 C
Dhaka
০৪/০৩/২০২৬, ২০:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিশ কেজি গাঁজাসহ নেত্রকোনায় মাদক ব্যবসায়ী আটক

বিশ কেজি গাঁজাসহ নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা।

বিজ্ঞাপন

আটককৃত মাদক ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম (২৫) পূর্বধলার বটতলা গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২৪ জুন) ময়মনসিংহ র‌্যাব-১৪ (সিপিএসসি) এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত সোমবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্বধলার বৈরাটি ইউনিয়নের আলমপুর দক্ষিণপাড়া গ্রামের পাগলাকালি বাজার মোড়স্থ মো. নাজিম উদ্দিনের টিনশেড দোকানের সামনে অভিযান পরিচালনা করে মো. সাইফুল ইসলামকে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাব আরও জানায়, এ অভিযানের সময় তিনজনকে একটি প্লাস্টিকের বস্তা নিয়ে সন্দেহজনকভাবে একটি টিনশেড দোকানের দিকে যাচ্ছিল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা বস্তাটি রেখে পালানোর চেষ্টা করে। সঙ্গীয় ফোর্স ও স্থানীয়দের সহায়তায় মোঃ সাইফুল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হলেও বাকি দুজন মো. নাজিম উদ্দিন (৫৩) ও মো. নাজমুল (১৯) পালিয়ে যায়।

আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরর্পূবক পূর্বধলা থানা পুলিশের কাছে আলামতসহ হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

পড়ুন: ঠাকুরগাঁওয়ে নির্বাচন অফিসে দুদকের অভিযান

দেখুন: কুমিল্লায় শনিবার বিএনপির সমাবেশ, পরিবহন ধর্মঘট নেই

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন