বিজ্ঞাপন

নেত্রকোনার দুর্গাপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

জাতিসংঘ পরিবেশ কর্মসূচি কর্তৃক পরিবেশ দিবসের “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ পালিত হয়েছে।

বিজ্ঞাপন

এ উপলক্ষে বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকতা আবুল খায়ের নুর মোহাম্মদ, ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, বাংলা হোপ ম্যানেজার মেজর বিশ্বাস প্রমুখ।

এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিগনসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে পরিবেশ বান্ধব গাছ তুলে দেন ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর।

বক্তারা বলেন, পরিবেশের মূল উপাদান হচ্ছে মাটি, পানি, বাতাস আর গাছ। পরিবেশের ক্ষতি হয় এমন কোন কিছুই আমরা ব্যবহার করবো না। বাজার থেকে পলিথিন সম্পুর্ন বন্ধ করতে সকলে একযোগে কাজ করতে হবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে পরিবেশের কুফল সম্পর্কে তুলে ধরতে আহবান জানানো হয়।

পড়ুন: কালীগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে বারোবাজার বিএনপির বিক্ষোভ মিছিল

দেখুন: নারীবিদ্বেষী পোস্ট: ক্ষমা চাইলেন তানজিম সাকিব, বিসিবির সতর্কবার্তা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন