নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পোগলা ইউনিয়নের সালেংঙ্গা গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে জারিফ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জারিফ ওই গ্রামের জমির হোসেন ও গৃহিণী আকলিমা বেগম দম্পতির একমাত্র সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে মা ঘরের কাজে ব্যস্ত থাকার ফাঁকে শিশু জারিফ হামাগুড়ি দিয়ে বাড়ির পাশের ডোবার দিকে চলে যায়। কিছুক্ষণ পর তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে ডোবার পানিতে জারিফের নিথর দেহ ভাসতে দেখা যায়।
পরে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোর্শেদ নাহিদ তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পড়ুন: পটুয়াখালীতে উন্নত চিকিৎসার লক্ষ্যে কাল নাগিনী সাপের এক্সরে
দেখুন: নাদিয়াকে চা*পা দেয়া বাসের চালক ও সহকারী গ্রে*প্তার
ইম/


