বিজ্ঞাপন

নেত্রকোনার কলমাকান্দায় রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প

‘জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি-২০২৫’-এর অংশ হিসেবে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প। সোমবার (২৮ জুলাই) সকালে কলমাকান্দা সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

কর্মসূচির আওতায় উপজেলার সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানেরও আয়োজন করা হয়। যাতে অংশ নেন স্থানীয় স্বেচ্ছাসেবক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, মেডিকেল অফিসার ডা. সুমন পালসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এ ধরনের কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি রক্তদানের মতো গুরুত্বপূর্ণ সামাজিক সচেতনতা বাড়ছে। সেবাপ্রত্যাশীরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

স্থানীয় এক উপকারভোগী বলেন, বাড়ির কাছে এমন মেডিকেল ক্যাম্প হওয়ায় চিকিৎসা পেতে অনেক সুবিধা হয়েছে। রক্ত পরীক্ষা ও পরামর্শ একসাথেই পেলাম।

উল্লেখ্য, ‘জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি’ উপজেলার বিভিন্ন স্তরে স্বাস্থ্য, সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধকে আরও শক্তিশালী করতে পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

পড়ুন: কুমিল্লায় সেনাবাহিনীর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

দেখুন:‘সংস্কার নিয়ে ঐকমত্য হচ্ছে, দেরী হলেও হবে জুলাই সনদ’ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন