২৭/০২/২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
২৭/০২/২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাছ ধরতে গিয়ে নেত্রকোনায় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

নেত্রকোনায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মো. নাসির উদ্দিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নাসির উদ্দিন পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দার লেঙ্গুরা ইউনিয়নের শিবপুর গ্রামের কৃষক আতাব উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এ মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুর ১২ ঘটিকার সময় বাড়ির পাশেই এক পুকুরে মাছ ধরতে নামে নাসির উদ্দিন। ওই সময় বিদ্যুৎতের মোটর দিয়ে পুকুরের কিছু পানি সেচের জন্য লাইন দিলে বিদ্যুতের তার ছিড়ে পানিতে পড়ে যায়। ওইসময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন নাসির। পরবর্তীতে বিদ্যুতের লাইন বন্ধ করে স্বজনরা তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ফারহানা সুলতানা বলেন, নাসির উদ্দিনকে হাসপাতালে আনার কমপক্ষে ১৫ মিনিট পুর্বেই তিনি মুত্যুবরণ করেছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

এ বিষয়ে দুর্গাপুর থানা পুলিশ এসে তাদের আইনী কার্যক্রম চলমান রেখেছেন।

পড়ুন: ১ মে থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ

দেখুন: ফিরে আসছে মাছের রাণী মহাশোল

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন