২১/০২/২০২৬, ১৯:১২ অপরাহ্ণ
31.5 C
Dhaka
২১/০২/২০২৬, ১৯:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনার ধলাই নদীতে নৌকাডুবিতে ২ শ্রমিক নিখোঁজ

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাওর এলাকায় ধলাই নদীতে বালুবাহী ইঞ্জিনচালিত নৌকা ডুবিতে দুজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

বিজ্ঞাপন

নিখোঁজ দুজন শ্রমিক হলেন- মো. জিয়া (২০) ও মো. মারুফ (২৪)। তাদের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিভিন্ন গ্রামে।

মঙ্গলবার (৫ আগস্ট) এতথ্য নিশ্চিত করেন মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন। এরআগে গত সোমবার দিনগত রাত ৩টার দিকে নৌকাডুবির ঘটনা ঘটে।

মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন জানান, সোমবার রাতে জেলার পূর্বধলা থেকে বালুবাহী নৌযানটি মোহনগঞ্জের আদর্শনগরে যাচ্ছিল। নৌযানটি মোহনগঞ্জের হাওরের আদর্শনগরের কাছাকাছি ধলাই নদীতে প্রবল স্রোতের টানে তলিয়ে যায়।

এ সময় নৌযানে থাকা তিনজনের মধ্যে একজন সাঁতরে তীরে উঠে আসতে সমর্থ হন। অপর দুজন নিখোঁজ থাকেন। আজ (মঙ্গলবার) সকালে ময়মনসিংহ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে ভারি বৃষ্টি ও নদীতে প্রবল স্রোত থাকার কারণে উদ্ধার তৎপরতা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

পড়ুন: ৩৬ জুলাই উপলক্ষ্যে পঞ্চগড়ে বিএনপির মোটর সাইকেল শোভাযাত্রা

দেখুন: “হাওরের এমন উন্নয়ন আমরা স্বপ্নেও কল্পনা করিনি” |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন