১০/০২/২০২৬, ১৫:৪৪ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৫:৪৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনার মোহনগঞ্জে পূজামণ্ডপে হামলার ঘটনায় যুবক গ্রেপ্তার

নেত্রকোনার মোহনগঞ্জে পূজামণ্ডপে হামলার ঘটনায় আরিফ চৌধুরী অন্তর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

বিজ্ঞাপন

রবিবার (৫ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে পৌরশহরের উত্তর দৌলতপুরের ব্যাংকার্স মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার অন্তর উপজেলার বাহাম গ্রামের রেহেন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে দুর্গাপূজায় মোহনগঞ্জ উপজেলার খুরশিমূল গ্রামে একটি মণ্ডপে যায় অন্তরসহ ১৫-১৬ যুবক। তারা সেখানে গিয়ে সাউন্ডবক্সে গান বাজাতে বলে। গানের সাথে ওই যুবকেরা নাচানাচি করে। বেশি রাত হওয়ায় সাউন্ডবক্স বন্ধ করতে গেলে পূজার আয়োজকদের ওপর হামলা চালায় যুবকেরা।

এসময় অন্তত আট জনকে জখম করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পরদিন বিকালে আহত অমিত চন্দ্র দাস থানায় মামলা করেন। এতে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও নয়-দশ জনকে আসামি করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ওই রাতে ঘটনাস্থল থেকে একটি নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। পাশাপাশি পূজামণ্ডপে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজ দেখে অন্তরকে সনাক্ত করা হয়।

পরে শনিবার রাতে পৌরশহর থেকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।

পড়ুন: পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন‎

দেখুন: জাতিসংঘের অধিবেশনে আলোচনার কেন্দ্রে গাজায় আগ্রাসন | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন