২৭/০২/২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৭/০২/২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনায় বিপুল পরিমান ভারতীয় কসমেটিকসহ আটক ১

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভারতীয় তৈরী ডাভ সাবান, হেয়ার ওয়েল, ঝান্ডুবাম, টেলকম পাউডার, অলিভ ওয়েল সহ বিপুল পরিমান কসমেটিক সহ একজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২১ এপ্রিল) এতথ্য নিশ্চিত করেন থানার ওসি মাহমুদুল হাসান। এরআগে গত রবিবার রাতে পৌরশহরের সাধুপাড়া এলাকা থেকে কসমেটিক সহ সোনিয়া (৩৭) নামে এক মহিলা কসমেটিক ব্যবসায়িকে আটক করা হয়। সোনিয়া ওই এলাকার রেজাউল মিয়ার স্ত্রী।

মামলা সুত্রে জানা গেছে, ওই এলাকা দিয়ে কসমেটিকের বড় চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করেন। পরে একটি অটো গাড়ি থেকে পাঁচটি বড় ব্যাগ ভর্তি ভারতীয় কসমেটিক আটক করা হয়। এরমধ্যে একশো পিস ডাব সাবান, ৪৫ পিস হেয়ার ওয়েল, ৪০ পিস ঝান্ডুবাম, ২৮ পিস টেলকম পাউডার এবং ৯০ বোতল অলিভ ওয়েল। সেইসাথে পাচারকারী হিসেবে সোনিয়া নামক এক মহিলা ব্যাবসায়িকে আটক করা হয়। এছাড়া অভিযান চলাকালীন সময়ে একটি পরিত্যাক্ত ব্যাগ থেকে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মাদক ও চোরাচাল বিষয়ে অভিযানে ভারতীয় কসমেটিকসহ একজন এবং ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। আইনী পক্রিয়া শেষে আসামিকে আজ (সোমবার) আদালতে প্রেরণ করা হয়েছে। মদ ও চোরাচালান রোধে পুলিশি অভিযান অভ্যাহত থাকবে।

পড়ুন: সেচপাম্প নিয়ে দ্বন্ধে ভাই-ভাতিজার মারধরে নেত্রকোনায় আ.লীগ নেতা নিহত

দেখুন: নারী উদ্যোগে এগিয়ে যাচ্ছে নেত্রকোণার গ্রামীন সমাজ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন