22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালিত

“এখনই পদক্ষেপ নিনঃ বর্তমান সুরক্ষিত রাখুন, ভবিষ্যৎ নিরাপদ করুন” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা সদর হাসপাতালের ইপিআই ভবনে এই সচেতনতা সপ্তাহটি উদযাপন উপলক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ‘জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম’, ‘স্বাবলম্বী উন্নয়ন সমিতি’ ও ‘বাংলাদেশ হেলথ ওয়াচ’ এর সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নেত্রকোনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাইফুল হাসান নোমান, ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা, নেত্রকোনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরামুল হাসান, অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাদিকুল ইসলামসহ আরো অনেকে।

জেলা স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক কোহিনূর বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি, কেন তা উদ্বেগজনক এবং জনসাধারণের কি করনীয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ডাক্তার, সমাজকর্মী, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যবৃন্দ, বিসিডিএস এর প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, পরিবেশকর্মী, সচেতন নাগরিকগণ মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রশ্ন ও নিজেদের মতামত প্রদান করেন তারা।

পড়ুন- ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ত্রিশালে বিএনপি মনোনীত প্রার্থীর গণসংযোগ

দেখুন- টাঙ্গাইলে বাসি-পচা মাংস দিয়ে রান্না হচ্ছে বিরিয়ানি, জরিমানা ২ লাখ টাকা |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন